ঢাকা বিশ্ববিদ্যালয়

হলের ছাদে ‘গেস্টরুম’ করালেন সিনিয়ররা, সমালোচনা

১০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৮:১০ PM
ঢাবির  জগন্নাথ হলের রবীন্দ্র ভবন ও গেস্টরুম নির্যাতনের প্রতীকী ছবি

ঢাবির জগন্নাথ হলের রবীন্দ্র ভবন ও গেস্টরুম নির্যাতনের প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

‘আইস ব্রেকিং’ প্রোগ্রামের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নিয়ে জুনিয়র একদল শিক্ষার্থীকে গেস্টরুমের আদলে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই বিভাগে ৬ সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ওই হলের রবীন্দ্র ভবনের ছাদে এ ঘটনা ঘটেছে। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন সিনিয়ররা। এর আগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠেও তাদের একইভাবে ডেকে নেওয়া হয় এবং সেখানে একইভাবে গালাগালি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় অভিযুক্ত একজনের ছাত্রদলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, ঘটনার সময় গালাগালি করা হলেও, পরে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। এমনকি বিদায় বেলায় তাদের কোক আর বিস্কুট খাওয়ানো হয়েছে বলে স্বীকার করেন তারা। এদিকে, বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সমালোচনা করতে দেখা গেছে।

জানা গেছে, ভুক্তভোগীরা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। ঘটনার সময় ১৭ জন উপস্থিত ছিলেন তারা। আর অভিযুক্তরা একই বিভাগের ২০২৩-২৪ সেশনের। এরমধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক উপকমিটির সদস্য, তার নাম জিতু আল আহসান।

এ ঘটনায় বাকি অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন-জগন্নাথ হলের জয় কর, শেখ মুজিবুর রহমান হলের রেজওয়ান মাহমুদ ফারুকী ও মো. রেজাউল শেখ, হাজী মুহাম্মদ মহসিন হলের রবিউস সানি সাদ ও কবি জসিম উদ্দীন হলের মাহবুর রহমান স্বাধীন।

ভুক্তভোগীদের একজন মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইস ব্রেকিংয়ের কথা বলার উদ্দেশ্যে বিভাগের সিআরের মাধ্যমে আমাদেরকে হলপাড়া থেকে এখানে (জগন্নাথ হলের ছাদে) আনা হয়। তারপর গ্যাসলাইট আছে কিনা জানতে চায়। এরপর সম্পূর্ণ বাংলায় পরিচয় দিতে বলা হয়, কেউ একটু ভুল করলে তাদের গালাগালি করা হয়। তারপর একজন ধমক দিয়ে বলেন, 'কী বাল শিখলি এক বছরে?'

‘‘তারপর আরেকজন যখন বাংলার বদলে ইংরেজিতে বলে, তখন মাঝখান থেকে এক সিনিয়র ভাই বলল 'তোরে চোদনামি করতে কে বলছে? তুই চুপচাপ বসে যা।' এভাবে যখন কথা হচ্ছিল তখন পেছনের দিকে একজনকে বসাই দিচ্ছে আবার দাঁড় করিয়ে রাখছে। প্রথমে বলছিল দাঁড়াতে তারপর বলছিল বসে যা। সিনিয়রদের থেকে এসব শুনার পর আমাদের কাছে এটা আনইউজুয়াল (অস্বাভাবিক) লাগছিল এবং অপমানজনক মনে হচ্ছিল। যেহেতু, হলপাড়া থেকে এত দূরে আসছি আবার সিনিয়রের মাঝখান থেকে চলে যেতে পারি না। তাই আমরা বসেছিলাম।’’

এই ভুক্তভোগী আরও বলেন, এরপর আমাদের দুইজনের কাছে ঘটনাটা অপ্রাসঙ্গিক লাগলো। তখন আমি উঠে চলে আসছিলাম তারপর আমি যখন উঠলাম আমার সাথে আরও চারজন চলে আসে। আমার যদি ব্যক্তিগতভাবে একার খারাপ লাগত তাহলে আমি উঠে যেতাম। আমার সাথে চারজন উঠে যাওয়ার কারণ হচ্ছে ঐ ঘটনা পর্যন্ত বিষয়টা খারাপই ছিল। 

রকিবুল ইসলাম রাকিব বলেন, সেখান থেকে চলে আসার পর জাতীয় ছাত্রশক্তির তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী ভাইকে বিষয়টি জানাই। আমি কোনো সংগঠনের নই। ভাই আমাদের হলের ডিবেটিং ক্লাবে প্রেসিডেন্ট ছিলেন সেখানে পরিচয় সেই প্রেক্ষাপটে আমি মনে করি ভাইকে জানালে আমি সাহায্য পাব। তাই আমি তাহমিদ ভাইকে ঘটনাটি জানিয়ে মেসেজটা দিয়েছিলাম।

ঘটনার প্রত্যক্ষদর্শী ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিনিয়র হিসেবে এরকম করতেই পারেন এবং ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীর গালাগালি করেছে স্বীকার করে তিনি বলেন, ফার্স্টে ফর্মালি কথা বলার সময় ভাইয়েরা একটা দুইটা স্ল্যাং ল্যাংগুয়েজ ইউজ (গালি ব্যবহার) করছে, যেমন ‘চোদনা’ এবং আমাদের বলছে বাংলায় পরিচয় দেওয়ার জন্য। এরপর আমাদের কিছু বন্ধু সেখান থেকে চলে আসে।

তিনি আরও বলেন, আমাদের সাথে শুরুতে গালাগালি করা হলেও, পরে ভালো ব্যবহার করা হয়েছে। শেষে তাদের কোক আর বিস্কুট খাওয়ানো হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিতু আল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওদের মধ্যেও কিছু বেয়াদবি ছিল। আমাদের ইমিডিয়েট সিনিয়র এক আপুকে ওদের একজন মেসেজ দিয়ে ডেট অফার করেছে। এগুলো আমাদের জন্য অপমানজনক। একজন জুনিয়র হিসেবে সিনিয়র আপুকে ডেট অফার করাটা কেমন দেখায়? আমরা জাস্ট এই বিষয়গুলোই বোঝাচ্ছিলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুলিং কিংবা র‍্যাগিংয়ের জন্য অভিযোগ বক্স আছে, প্রশাসন আছে। আপনারা তো অথরিটি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও কিছু ছোটোখাটো বিষয় যেমন লিফটে সিনিয়রদের ধাক্কা দেওয়া বা সিরিয়াল ব্রেকিং করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা কোনো ব্যবস্থা নেইনি। সিনিয়র হিসেবে জাস্ট ওদের সাথে কথা বলছিলাম।

অভিযোগের বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী রেজওয়ান মাহমুদ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গালিগালাজের বিষয়টি পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমাদের ২৩ তারিখে টিএসসিতে ওরিয়েন্টেশন হবে। আমাদের ডিপার্টমেন্টের একটা কালচার যে আমরা সিনিয়রদের কাছ থেকে ওরিয়েন্টেশন পাই।

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মি. দেবাশীষ পাল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু ট্যুরিজম বিভাগের বিষয় সেহেতু আমি তো সেই ব্যবস্থা নিতে পারি না। আমি এটা ট্যুরিজম বিভাগের চেয়ারম্যানকে অবহিত করতে বলেছি এবং সেই বিভাগের আমার হলের হাউস টিউটর ছিল তাকে পাঠিয়েছি। যেহেতু আজকে এবং কালকে অফিস বন্ধ, সেই অনুযায়ী হলের নিরাপত্তা দায়িত্বে যে শিক্ষক তাকে বলেছি এটার জন্য অভিযুক্ত শিক্ষার্থীকে অতিসত্বর শোকজ লেটার দেওয়ার জন্য এবং এই বিষয়গুলো যাতে পরবর্তীতে না ঘটে সেই কারণে একটি নোটিশ সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। যাতে বিশ্ববিদ্যালয়ে আমার হলে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই কারণে নোটিশ।

এ বিষয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে এ বিষয়ে এখনও কোনো রিপোর্ট আসেনি। আমাকে এখন পর্যন্ত কোনো ধরনের অবহিত করেনিই। আপনার কাছ থেকে ফার্স্ট শুনতে পেলাম। বিষয়টি আমার নজরে আসলে অবশ্যই এটা নিয়ে আমি কথা বলব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোনো শিক্ষার্থী বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করেনি। তারপরও আমি খবর পেয়ে রাত সোয়া ২টায় হল প্রভোস্টকে জানিয়েছি। এটা নিয়ে জগন্নাথ হল প্রশাসন ব্যবস্থা নেবে। তারপরেও যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা দেখবো। আমাদের সাথে যোগাযোগ করতে হবে।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081