রাবির 'এ' ইউনিটের ফলাফল আজ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত ও ব্যবহারিকের ফলাফল আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এ' ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল আজ রাতে প্রকাশিত হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষা গত ৭ ফেব্রুয়ারি এবং আইন; আইন ও ভূমি প্রশাসন এবং ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১ হাজার ৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের MCQ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১ হাজার ৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9