জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এজিএম ও পুনর্মিলনী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
জুডসার বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী

জুডসার বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী © সৌজন্যে প্রাপ্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (জুডসা)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫ ও পুনর্মিলনী, শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরে অবস্থিত ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জুডসার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) মো. আনিছুর রহমান। 

জুডসার গণমাধ্যম সম্পাদক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক-১ শাহ আল মাসুদ রানা বার্ষিক প্রতিবেদন-২০২৫ ও কর্মপরিকল্পনা-২০২৬ প্রস্তাবনা উপস্থাপন করেন। সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে নিবন্ধন সনদপত্র প্রদান করে যার নিবন্ধন নংঃ ঢ০১০১১৪। তাই তিনি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের শর্তাবলী পরিপালন সংক্রান্ত বিষয়াদি উপস্থাপনের মাধ্যমে  সভাকে অবহিত করেন এবং নিবন্ধনের শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে বিদ্যমান গঠনতন্ত্রের সংশোধনি প্রস্তাবনা উপস্থাপন করেন। অতঃপর সরকারি নিবন্ধন প্রাপ্তিতে এই দিনে কেক কেটে উদযাপন করে সংগঠনের সদস্যরা। সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে জীবন সদস্যদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়। তারপর সকল জীবন সদস্যদের হাতে স্মার্ট কার্ড প্রদান করা হয়। এই স্মার্ট কার্ডের আওতায় জীবন সদস্যরা জুডসার প্রচলিত সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির আওতায় নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। 

বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫ ও পুনর্মিলনীকে কেন্দ্র করে "স্বপ্নযাত্রা" নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এর সম্পাদনা করেন অ্যাসোসিয়েশনের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক আকলিমা খাতুন রূপ। তিনি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিচালনা করেন।  খেলাধুলা পরিচালনা করেন জুডসার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপক বিশ্বাস, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইউসিবি পিএলসি।

সভায় বক্তব্য দেন জুডসার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল, সাবেক বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ; অধ্যাপক ড. এমদাদুল হক, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মোঃ আবুল হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, ঢাকা; অধ্যাপক ড. মো. মজিবর রহমান (অব:) , পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়;  খন্দকার মোকাররম হোসেন, যুগ্ম পরিচালক (অব:), এনএসআই; অধ্যাপক ড. সৈয়দা শাহানারা হক, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; জুডসার সহ-সভাপতি ও এজিএম-২০২৫ ও পুনর্মিলনী এর আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও সভাপতি, নির্বাহী কমিটি, আল-আরাফা ইসলামী ব্যাংক; জুডসার সহ-সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ ও সভাপতি, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক ও এজিএম-২০২৫ ও পুনর্মিলনী এর সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন, শাহজালাল ইসলামী ব্যাংক প্রমুখ। 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ও আপাসান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা এবং নারী কল্যাণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা নুরুন্নাহার বেগম (মমি)।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9