টকশোতে মতপ্রকাশের জেরে ড. নাহরিনকে হুমকি, নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ PM
অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান © টিডিসি সম্পাদিত

সম্প্রতি টকশো মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিক হয়রানি এবং প্রাণনাশের হুমকির জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে ধারাবাহিক হয়রানি এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। এ প্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দিয়েছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. নাহরিন ইসলাম খানকে উদ্দেশ্যে করে গত ২৯ জানুয়ারি তার বাসভবনে বেনামি হুমকিমূলক চিঠি প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তার মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিক হয়রানি এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। বাসভবনে প্রেরিত বেনামি হুমকিমূলক চিঠি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি চরম উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের নিকট তার নিরাপত্তা নিশ্চিতে দাবি উত্থাপন করে। বর্ণিত অবস্থায় অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬