স্নাতকোত্তরে ৪-এ ৪ পেলেন ঢাবি ছাত্রদল নেতা মোছাদ্দিক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ PM
মোছাদ্দিক আল হক (শান্ত)

মোছাদ্দিক আল হক (শান্ত) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা মোছাদ্দিক আল হক (শান্ত) স্নাতকোত্তরের পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছেন। স্নাতকোত্তরের ফলাফলে সিজিপিএ ৪-এর মধ্যে সিজিপিএ-৪.০০ অর্জন করে বিভাগের শীর্ষ মেধাবীদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। এর আগে মেধাবী এ ছাত্রনেতা স্নাতকে সিজিপিএ-৩.৯৩ পেয়ে উত্তীর্ণ হন এবং ডিন’স অ্যাওয়ার্ডও অর্জন করেছেন।

জানা গেছে, মোছাদ্দিক আল হক (শান্ত) বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের স্নাতক ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থী ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি বগুড়া জেলার গাবতলি থানার বাগবাড়ি গ্রামে। বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

জানা গেছে, সম্প্রতি বিভাগের স্নাতকোত্তরের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে তিনিসহ বিভাগের মোট ৫ শিক্ষার্থী সিজিপিএ ৪-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এছাড়া স্নাতকের ফলেও সিজিপিএ-৩.৯৩ পেয়ে তিনি ৪র্থ স্থান অর্জন করেন

অনুভূতি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাসকে মোছাদ্দিক আল হক (শান্ত) বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আমি বরাবরই চেষ্টা করেছি লেখাপড়াকে প্রাধান্য দিয়ে জীবনের বাকি দিকগুলোকে সামলানোর। আমি দেশের জন্য কাজ করতে চাই, এই দেশের প্রতি আমার অনেক ঋণ, যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো দেশের মানুষের সেবা করার।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে, মেধাবী-সৎ, দেশপ্রেমিক তরুণরাই আগামীতে দেশের সেবায় নিজেদেরকে সোচ্চার রাখবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, আমার বিভাগের ছাত্র মোছাদ্দিক আল একজন মেধাবী শিক্ষার্থী। আমি তার সফলতা কামনা করছি।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9