ঢাবিতে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রজেক্টরে ভিডিও দেখাল ডাকসু

২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ PM
মধুর ক্যান্টিনে ডাকসুর উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে ভিডিও ফুটেজ দেখানো হয়

মধুর ক্যান্টিনে ডাকসুর উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে ভিডিও ফুটেজ দেখানো হয় © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ পরবর্তী এবার সরাসরি ভিডিও ফুটেজ, অডিও ও বিভিন্ন প্রমাণাদি প্রজেক্টরে দেখানো হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে এক সংবাদ সম্মেলনে এসব উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমরা কারও পতন চাই না, আমরা সংশোধন চাই; যে বা যাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা যদি দায়িত্বশীল হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, শোকজ করত। কিন্তু তারা প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছে যেটা অত্যন্ত লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে ফিরে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, ছাঁটাই করবেন; জুলাই বিপ্লব-পরবর্তী আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসসহ কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব চলবে না।’

অন্যদিকে সর্বমিত্র চাকমার বক্তব্যে উঠে আসে ছাত্রদলের একাধিক নেতার নাম তারা হলেন (২০২২-২৩) শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ হাসান সাদ, সার্জেন্ট জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ তিনি ২০২৫ ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র ঐক্য জোট’ প্যানেল থেকে নির্বাচন করেন, রাতুল (চাইনিজ ল্যাঙ্গুয়েজ ২২-২৩), কাওসার মাহমুদ (ফারসি ২২-২৩), সানি সরকার (রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩)।

সর্বমিত্র বলেন, ‘জব্দ করা দোকানমালিক ও ছাত্রদল নেতাদের বক্তব্যের মধ্যে অমিল পাওয়ার পর আমরা যাবতীয় বিষয়টি সম্পর্কে খোঁজ নেয় এবং ইতোমধ্যে প্রকাশিত ডকুমেন্টস গুলো পায়।’

‘মূলত বিষয়টা এ রকম ছিল যে দোকানটা যখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে শিক্ষার্থীদের দোকান হিসেবে তখন সেখান থেকে দৈনিক ৫০০ অথবা ১ হাজার টাকা নেওয়া হবে।’

ইমরান আবিদ আব্দুল্লাহ এবং সাদকে বলে রুবেল এই কথা গুলো বলেছে,পরবর্তীতে তারা কোনো কিছু যাচাই বাছাই না করে আক্রোশবশত রুবেলের দোকান ভাঙচুর ও পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখানোর আগে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে  অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্মারকলিপি প্রক্টোর অফিসে জমা দেয় এবং  লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬