তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ভিসি

ঢাবির স্থিতিশীলতার ওপর জাতীয় নির্বাচনের অনেক প্রভাব রয়েছে

০৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২১ PM
তারেক রহমানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ঢাবি ভিসির সাক্ষাৎ © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশ-বিদেশের বিশিষ্টজনেরা। তারা শোক জানানোর পাশাপাশি সশরীরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে যাচ্ছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে গিয়ে স্বাক্ষর করে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এই স্বাক্ষর শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

পরে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ৭টার পর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা এবং পরিস্থিতি নিয়ে আমরা প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করছি এবং পরামর্শ করছি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আজকে আমার প্রাথমিক আলাপ হয়েছে। আলাপে আমরা তাকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিষয়ে অবহিত করেছি।

‘‘আপনারা জানেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা, সংহতি এবং শৃঙ্খলার ওপর জাতীয় নির্বাচনের অনেক প্রভাব এবং ইম্প্রেশন আছে। আমরা তার (তারেক রহমান) সহযোগিতা চেয়েছি। একই ধারাবাহিকতা আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও কথা বলবো এবং তিনি সর্বাত্মাক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’

ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, আমরা গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বড় মাপের সংস্কার করেছি। বড় কিছু ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়েছে। এগুলো সম্পর্কে তাকে আমরা ব্রিফ করেছি।

‘‘আমরা চাই, যে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরো শক্তিশালী হোক। তিনি কিছু সুপরামর্শ দিয়েছেন আমাদেরকে। আমরা সেগুলো বিবেচনা করছি।’’

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9