ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ, জুতাপেটা (ভিডিও)

১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ, জুতাপেটা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ, জুতাপেটা © টিডিসি সম্পাদিত

বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় কুশপুত্তলিকা জুতাপেটাও করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’–ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, পিনাকী-ইলিয়াস এ মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে যে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ জানিয়ে, আমরা এ কুশপুত্তলিকা দাহ করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এসব কথা মেনে নিতে পারি না।”

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬