অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাল ঢাবি প্রশাসন

০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
অপরাজেয় বাংলা ও ঢাবি লোগো

অপরাজেয় বাংলা ও ঢাবি লোগো © টিডিসি ফটো

ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন আবাসিক হল নিরীক্ষণের জন্য ছুটির সঙ্গে যোগ হচ্ছে শীতকালীন ছুটি। শীতকালীন ছুটির পর আগামী ২৮ ডিসেম্বর থেকে ঢাবির আবাসিক হল খোলা ও ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, এ সিদ্ধান্তের একদিন পর আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামতের ভিত্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে এবং সকল পরীক্ষার্থীর সম্মতিক্রমে বিভাগীয় একাডেমিক কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে শুরু হওয়া অনার্স ৪র্থ বর্ষ/৮ম সেমিস্টার এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষাসমূহ চলমান রাখতে পারবে। সাধারণ শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হলে অবস্থান করতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।

আরও বলা হয়, বর্তমানে বিভিন্ন হলের সংস্কারমূলক কার্যক্রম চলমান রয়েছে। তাই সংস্কার কার্যক্রম অগ্রাধিকার পাবে। এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়েছে। 

সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence