রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে, খোলা থাকবে আবাসিক হলও

২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫১ PM
রাবি ক্যাম্পাস

রাবি ক্যাম্পাস © ফাইল ছবি

সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আজ রবিবার (২৩ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োজিত প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং হল প্রাধ্যক্ষ, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে রাবির অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের লক্ষ্যে সীমিত সময়ের জন্য হলসমূহ খালি করা ও অনলাইনে ক্লাস চালু রাখা প্রসঙ্গে প্রশাসনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়। এই বিষয়ে রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান যে, শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেই প্রেক্ষিতে ছাত্র নেতৃবৃন্দ ক্লাস-পরীক্ষা নিরবচ্ছিন্ন রাখার পক্ষে মত ব্যক্ত করেন। হল খোলা ও ক্লাস-পরীক্ষা চালু রেখে সরেজমিনে অ্যাকাডেমিক ভবন ও হলসমূহ পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান সম্পর্কেও তারা আশ্বাস দেন।

সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, পর্যায়ক্রমে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনসমূহেও সংশ্লিষ্ট কমিটি সরেজমিন পরিদর্শন করবে। এ অবস্থায়, রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9