ফের ভূমিকম্পে ঢাবির হল সংসদের নেত্রীসহ আহত তিন

২২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ PM
ঢাবির শামসুন নাহার হল

ঢাবির শামসুন নাহার হল © ফাইল ছবি

রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর বাড্ডায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তা এই তথ্য জানিয়েছে।

এদিকে, এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানান, ‘মাত্র হয়ে যাওয়া ভূমিকম্পে ৩ জন ইনজুরড শামসুন নাহারে। বাকীদের কি অবস্থা?’

আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এজন্য বুঝতে পারিনি। তবে হলের ভবন থেকে মেয়েরা দৌড়ে নামতে দেখে বিষয়টি বুঝতে পারলাম। এ সময় তারা ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকারও করেন।

তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন। পরে খবর আসল হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোচড় খেয়েছেন। আগে থেকে তার পায়ে ফ্র্যাকচার ছিল। পরে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9