টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিংয়ে বিশ্বে ৫২তম ঢাকা বিশ্ববিদ্যালয়

২০ নভেম্বর ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ১২:৫৪ PM
ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং

ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং © টিডিসি সম্পাদিত

দ্বিতীয়বারের মতো টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। ২০২৬-এ বাংলাদেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‍্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫২তম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম। র‍্যাংকিংয়ে ৫৭তম স্থান অর্জন করেছে ভারতের সাভেথা ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সেস। 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এবারের র‍্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। এর আগে গতবছর নভেম্বর প্রথমবারের মতো ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাংকিং ২০২৫ প্রকাশ করেছিল যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকীটি।

এছাড়া র‍্যাংকিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০১-৩৫০, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান ৩৫১-৪০০, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও  মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবস্থান যৌথভাবে ৪০১-৫০০,  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান যৌথভাবে ৫০১-৬০০, খুলনা বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যৌথভাবে ৬০১-৮০০। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা, প্রশাসনিক সহায়তা এবং প্রচার) এবং আউটপুট প্রকাশনা, গবেষণার মান এবং খ্যাতি) এই তিন পদ্ধতিতে মূল্যায়ন করে। টিএইচই-এর মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। 

এবারের র‌্যাংকিংয়ে বৈশ্বিক শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। গতবারও এই বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানে ছিল। এবার র্শীষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ২৭টি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে ভারতের ১৩টি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9