পোস্টমর্টেম না করার আহ্বান জানিয়ে ২ পৃষ্ঠার চিরকুট লিখে চলে গেলেন রাবির সোনিয়া

১২ নভেম্বর ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৫:০২ PM
চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে রাবি ছাত্রীর আত্মহত্যা © টিডিসি সম্পাদিত

চিরকুটে পোস্টমর্টেম না করার অনুরোধ জানিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের ৭ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় তার রুমে দুইটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতাঁরা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।'

অন্য একটি চিরকুটে লেখা ছিল ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমাকে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে যাই। তবে মৃত্যুর কোনো সঠিক কারণ আমরা জানতে পারিনি। এছাড়াও পুলিশও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। হয়তো কিছু পরে আমরা জানতে পারব।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালিক বলেন, আমরা সকালে সেই মেয়ের লাশ উদ্ধার করেছি। ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। এই ঘটনা নিয়ে তার বাবা একটি মামলা করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9