এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা

১২ নভেম্বর ২০২৫, ১২:০১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবারও বিভাগীয় শহরে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লজিস্টিক ও নিরাপত্তাগত কারণে এবারও ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব বিবেচনায় আনা হয়েছিল, তবে পর্যাপ্ত প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষার মান নিয়ন্ত্রণের বিষয়গুলো পর্যালোচনা করে আগের নীতিই বহাল রাখা হয়েছে।’

এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরীক্ষার্থীদের রাজধানীর নিকটবর্তী সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ভর্তি পরীক্ষা দিতে হবে। এতে গত কয়েক বছরের মতো এবছরও পরীক্ষার্থী ও অভিভাবকদের নানা ভোগান্তির মুখে পড়তে হবে।

উল্লেখ্য, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬