এবারও এশিয়ার দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

কিউএস এশিয়া র‍্যাঙ্কিং

০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৮ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) কিউএস তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়। এতে এশিয়ার এক হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

এবারের তালিকায়ও দেশের হয়ে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩২তম হয়েছে, যা গতবার ছিল ১১২তম। সে হিসাবে এবারের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এবার সেরা ২০০ প্রতিষ্ঠানের তালিকায় দেশের আরও ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৪৯তম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ১৬৫তম। তবে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই একটিও।

তালিকায় থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।

এছাড়াও রয়েছে-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, চট্টগ্রাম গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, উত্তরা বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950