ধর্ম অবমাননার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি সহপাঠীদের

২৫ অক্টোবর ২০২৫, ১২:১০ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ১২:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

ইসলাম ধর্ম ও নবিকে নিয়ে কূটুক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ সেশনের অমর একুশে হলের ছাত্র আবরার ফায়াজকে ব্যাচ থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি তুলেছে তার সহপাঠীরা।

গত (শুক্রবার) ২৪ অক্টোবর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২৮ তম ব্যাচ থেকে তাকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।  

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ সেশনের অমর একুশে হলের ছাত্র আবরার ফায়াজ (রোল: ০৬, রেজিস্ট্রেশন নং: ২০২২১১১১২) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রসমাজ ও ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই স্ক্রিনশট গুলোতে দেখা যায়, আবরার ফায়াজ ‘Brbr Deng’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে মহান আল্লাহ, নবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম, নবী-রাসূল ও ধর্মীয়-সামাজিক মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন।

স্ক্রিনশটে অভিযোগ করা হয়েছে যে তিনি পবিত্র কোরআন সম্পর্কে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। যেমন: কোরআন পোড়ানোর ঘটনাকে “Unironically bhallagse” বলে উল্লেখ এবং সব ধর্মকে “Inherently Terroristic” আখ্যা দিয়েছেন। একই সাথে তাঁর পোস্টে ইসলামের মৌলিক বিশ্বাস ও প্রিয় নবীর স্ত্রীরা সম্পর্কে অবমাননাকর ভাষাও ব্যবহারের কথা উল্লেখ রয়েছে, যা অনেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে গ্রহন করেছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. মো আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। বর্তমানে আমাদের বিভাগে অধ্যয়নরত কয়েকটি ব্যাচ লিখিত অভিযোগ জমা দিয়েছে। আগামী সোমবার এই বিষয়ে একটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রয়োজনবোধে তদন্ত কমিটি গঠন করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ২০২২ সালের দিকে তার সমবয়সী অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নিয়ে একটি প্রাইভেট গ্রুপে ওই ধরনের মন্তব্য করেছিলেন, যখন তিনি একজন ‘ডিজবিলিভার’ ছিলেন। পরে, ২০২৪ সালে তিনি ‘বিলিভার’-এ পরিণত হন বলে আমরা জানতে পারি।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দেখব, তার এই ধরনের মন্তব্যে কেউ কষ্ট পেয়েছেন কি না। আমরা আমাদের এখতিয়ার অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব, যাতে কারও বিশ্বাসে আঘাত না আসে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬