রাকসু নির্বাচন

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫০ শতাংশ

১৬ অক্টোবর ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ PM
ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছেন রাবির নারী শিক্ষার্থীরা

ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছেন রাবির নারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, হবিবুর রহমান হলের ৪১ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। যা শেরেবাংলা হলে ৫৫ শতাংশ, সোহরাওয়ার্দী হলে ৩৫ শতাংশ, শহীদ শামসুজ্জোহা হলে ৪৫ শতাংশ, রহমতুন্নেসা হলে ৫৫ শতাংশ, মাদার বখশ্ হলে ৩৫ শতাংশ, মন্নুজান হলে ৪৫ শতাংশ, খালেদা জিয়া হলে ৫৬ শতাংশ, তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ক্যাম্পাস। ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দিচ্ছেন ২৮ হাজার ৯০১ জন ভোটার।

এছাড়া কেন্দ্র পরিদর্শনে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক। আগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুযায়ী এখানে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়ার আশা করা যায়। ভোটের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬