ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ PM
তল্লাশী করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

তল্লাশী করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এর আগে গতকাল থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর ফটকে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে ঢুকতে যাওয়া সবার পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশিচৌকি পার হয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈধ পরিচয়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারছেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন ২ হাজার ৩০০ পুলিশ সদস্য, রাজশাহী ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে তাঁদের এখানে আনা হয়েছে। এ ছাড়া ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage