চাকসু নির্বাচন: আরেক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদল

১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৪ PM
চাকসু নির্বাচন

চাকসু নির্বাচন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১ টার দিকে বিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে এ ফল ঘোষণা করা হয়।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিবের উপস্থিতিতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন।

ফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৩০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

এদিকে চাকসু নির্বাচন ঘিরে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরআগে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে ভোট গ্রাহণের সময় প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬