চাকসু নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা

১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৩ AM
চাকসু

চাকসু © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে ছাত্রদল–সমর্থিত প্যানেলসহ কয়েকটি প্যানেল লিখিতভাবে অভিযোগ দেয় যে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ রাতের বেলায় জিরো পয়েন্ট এলাকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালিয়েছে। অভিযোগ পাওয়ার পর কমিশন উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে শুনানি করে।

নির্বাচন কমিশনার অধ্যাপক আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল। আমরা উভয় পক্ষকে ডেকে আলোচনা করেছি। আলোচনার ভিত্তিতে বিষয়টির সুরাহা করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

চবি প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আচরণবিধি মনিটরিং সেল শিবির–সমর্থিত প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। পরে আমরা সেলের কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছি।

প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম চাকসু নির্বাচন। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬
একই পরিবারের ৭ জনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট
  • ২৪ আগস্ট ২০২৬