ঢাবিতে যৌন হয়রানি-র‍্যাগিং প্রতিরোধে দুই কমিটি

০৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ এবং বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে পৃথক দু’টি কমিটি কাজ করছে। ইঞ্জিনিয়ারিংঅ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে ‘অ্যান্টি বুলিং অ্যান্ড কমিটি’ গঠন করা হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‍্যাগিং সংক্রান্ত যাবতীয় অভিযোগ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ককে নিয়মিতভাবে অবহিত করার জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর অফিস থেকে ইতোমধ্যেই সকল অনুষদের ডিন, হলসমূহের প্রাধ্যক্ষ, হোস্টেলসমূহের ওয়ার্ডেন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটসমূহের পরিচালক ও প্রক্টর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, পত্রে সকল অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও প্রক্টর অফিসে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কদের কাছে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র‌্যাগিং বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।    

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬
ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক
  • ২৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
  • ২৯ আগস্ট ২০২৬
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: …
  • ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল ফেলে আড়াই বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসক, স্থায়ী বরখাস্…
  • ২৯ আগস্ট ২০২৬