অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু

০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৯ PM
বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ

বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ © সৌজন্যে প্রাপ্ত

অ্যাকশনএইড-ডিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন। ‘প্রপোজিং পলিসিজ ফর সোশ্যাল ইনক্লুসিভিটি’ প্রতিপাদ্য নিয়ে অ্যাকশনএইডের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) দুদিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে।  

ডিইউডিএসের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা এবং অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনিং বিভাগের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন ডাকসু জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিইউডিএসের সাধারণ সম্পাদক রাগীব আনজুম ।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিতর্ক উৎসব আয়োজন করায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানান। নিয়মিত বিতর্ক চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পাবে। ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বিতর্ক উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল এবং বিভিন্ন স্কুল-কলেজের ১২টি দল অংশগ্রহণ করছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬