চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর ‍নিয়োগ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ PM
ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবির লোগো

ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবির লোগো © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস নোটিশে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো। এ আদেশ আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে এক বছরের জন্য প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার তার মেয়াদ শেষ হবে।

ট্যাগ: চবি
ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬