পোষ্য কোটার দাবিতে এবার রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি

২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ PM
রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি

রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষক ও কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাঁরা কর্মবিরতিতে নেমেছেন।

রাবি অফিসার সমিতির সভাপতি অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল আমাদের সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে যে কাজগুলো এগিয়ে রাখবে ভর্তিচ্ছুদের

তবে শিক্ষক-কর্মকর্তাদের এ কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রম। এ বিষয়ে অধ্যাপক মোক্তার হোসেন বলেন, ‘আমরা রাকসু নির্বাচন নিয়ে আশাবাদী। নির্বাচন যাতে বাধাহীনভাবে অনুষ্ঠিত হতে পারে, সে কারণে রাকসুর সব কাজকে আমরা কর্মসূচির বাইরে রেখেছি।’

এদিকে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষক-কর্মকর্তাদের দাবি এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9