আন্দোলনের ঘোষণা রাবি শিক্ষকদের, পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে কাল

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা আন্দোলনে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। এরই অংশ হিসেবে আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা। এ ঘটনার বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করা হলে কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার পর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম।

এ সময় তিনি বলেন, আজকের লাঞ্ছনার এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের অংশ বলে মনে করছি আমরা। তাই এই লাঞ্ছনার ঘটনা জড়িত শিক্ষার্থীদের বিচার ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এতে শিক্ষকরা ছাড়াও কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবে। এ ঘটনার সুস্ঠু বিহীত না হলে পরবর্তীতে তাদের কর্মসূচি চলমান থাকবে বলে এ সময় তিনি ঘোষণা দেন। 

বিস্তারিত আসছে...

বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬
মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান
  • ০৪ অক্টোবর ২০২৬
ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬