শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে : ফরহাদ

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ PM
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সমস্যা সমাধানে শিগগিরই ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে বলে জানিয়েছেন ডাকসুর নব নির্বাচিত জিএস এসএম ফরহাদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসএম ফরহাদ বলেন, ‘আমার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য ডিজিটাল কমপ্লেইন বক্স চালু করা হবে। আমরা সমস্যা অনুযায়ী টিম করে দেব। সেই টিম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্ৰহণ করবে। এ ছাড়া ক্যান্টিন স্টাফ ও ম্যানেজারদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসার ব্যাপারে ভাবছি।’

তিনি বলেন, ‘আমরা কাউকে শিবির, মুসলিম, হিন্দু বা অন্য কোনো পরিচয়ে ভাগ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। কে আমাদের পক্ষে বা বিপক্ষে ছিল তা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে ডাকসুর লক্ষ্য।’

এ সময় ডাকসুর সকল আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন নতুন নেতৃত্ব।

ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে যেমন সেমিস্টারের জন্য সময় বরাদ্দ থাকে, তেমনি ডাকসু নির্বাচনের জন্যও বাধ্যতামূলক সময় নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই প্রতিবছর নির্বাচনের আয়োজন হোক এবং শিক্ষার্থীদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে ডাকসু সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হোক।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অবদানের কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘জুলাই অভ্যুত্থানকালে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে সাংবাদিক সমিতি অগ্রণী ভূমিকা পালন করেছে। হাসিনার আমলে ক্যাম্পাসে ছাত্রলীগের দমন-পীড়নের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না পেলেও ঢাবি সাংবাদিক সমিতির সদস্যরা তাদের লেখনীর মাধ্যমে প্রতিবাদ করেছেন। নির্বাচনকালেও সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে ভোটারদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষা দিয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, ডাকসুর প্রতিনিধিরা বর্তমানে সিনেটের সদস্য হলেও সিন্ডিকেটের সদস্য নন। অথচ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সিদ্ধান্ত সিন্ডিকেট থেকেই আসে। তাই ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা গেলে শিক্ষার্থীদের স্বার্থ আরও জোরালোভাবে প্রতিফলিত হবে।

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আগামীতে বিচারকদের মত শিক্ষকদেরও পৃথক পে-স্কেল, ইঙ্গিত শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9