সংবাদ সম্মেলন

ঢাবি শিবিরের উদ্যোগে একাডেমিক এলাকায় ৫টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপিত হবে

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ PM
রবিবার মধুর ক্যান্টিনে ঢাবি শিবিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

রবিবার মধুর ক্যান্টিনে ঢাবি শিবিরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। একাডেমিক স্থানগুলো হলো টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরী, কার্জন, মোকাররম ভবন ও এফবিএস।

ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব। এই কাজটি ডাকসুর আগেই কথার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না । তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ এক বছর যাবত শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছি। ডাকসুর তফসিলে আমরা বলেছিলাম একাডেমিক ভবনে যে ধরনের সুবিধা নেই সেগুলোর ব্যবস্থা করব। আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬