ডাকসুর পর জাকসু নির্বাচনেও বিজয়ী এক দম্পতি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ PM
নিগার সুলতানা ও মো. তারিকুল ইসলাম

নিগার সুলতানা ও মো. তারিকুল ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনেও দুই পদে স্বামী-স্ত্রী জয়লাভ করেছেন। তাঁরা হলেন মো. তারিকুল ইসলাম ও নিগার সুলতানা। তাঁরা দুজনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচন করেছিলেন।

এদের মধ্যে সহ-সমাজ সেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে নিগার সুলতানা ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯ ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী; যিনি বর্তমান জাবি শাখা শিবিরের সমাজসেবা সম্পাদক এবং তার স্ত্রী নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তাদের দুজনেরই পৈতৃক নিবাস বাগেরহাটে।

আজ সন্ধ্যা ৭টায় এই ফল ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9