জাকসুতে চতুর্থ স্থানে ছাত্রদলের ভিপি প্রার্থী, জিএস তৃতীয়

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ PM
শেখ সাদী হাসান ও তানজিলা হোসাইন বৈশাখী

শেখ সাদী হাসান ও তানজিলা হোসাইন বৈশাখী © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়ী হয়েছে। বাকি ৫টির দুটিতে স্বতন্ত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জয়ী হয়েছে। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিনেট ভবনে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান পেয়েছেন ৬৪৮ ভোট, যিনি সম্মিলিতভাবে চতুর্থ স্থান লাভ করেছেন। এছাড়া এ প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট, যিনি সম্মিলিতভাবে তৃতীয় স্থান লাভ করেছেন।

৩৩৩৪ ভোট পেয়ে জাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। শিবির প্যানেলের মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। মোট ২৫ পদের ২০টিতেই শিবির প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

ট্যাগ: জাকসু
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬