জাকসুর ফলাফল ঘোষণা বিকেল সাড়ে ৪টায়: প্রোভিসি

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ PM
জাকসু নির্বাচন

জাকসু নির্বাচন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল বিকেল সাড়ে ৪টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। 

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।

ট্যাগ: জাকসু
১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্…
  • ১১ নভেম্বর ২০২৬
আগে শহীদদের তালিকা, পরে রাজাকারদের তালিকা বিবেচনা করবে সরকার
  • ১১ নভেম্বর ২০২৬
শমিতের গোলে এগিয়ে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
ফার্মেসি কাউন্সিলের ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবেন না কারিগর…
  • ১১ নভেম্বর ২০২৬
মেডিকেল কলেজে শ্রীলঙ্কান শিক্ষার্থী বৃদ্ধি করবে বাংলাদেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950