আমার ভোট কীভাবে আরেকজন দেয়, প্রশ্ন জাকসু ভোটার রবিউলের (ভিডিও)

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ PM
ভোটার রবিউল

ভোটার রবিউল © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে  ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ৫টা পর্যন্ত। এর আগে সাড়ে তিনটার দিকে শহীদ রফিক-জব্বার হলে ভোট দিতে গিয়ে এক ভোটার দেখেন, তার ভোটটি আগেই দেওয়া হয়ে গেছে। পরে তিনি প্রশ্ন রাখেন, আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

সন্ধ্যা পৌনে ৬টার দিতে হলে এ অভিযোগ জানান জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫৩তম আবর্তনের ছাত্র মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, আমি সাড়ে ৩টার পর যখন ভোট দিতে যায়, তখন দেখি আমার ভোটটি অন্য একজন দিয়ে গেছে। পরে দায়িত্বরত শিক্ষককে আমার আইডি কার্ড দেখালে তিনি অনেকক্ষণ বসিয়ে রাখেন। তখন আমাকে বিভিন্নভাবে ‍বুঝানোর চেষ্টা করে। পরে এনআইডি কার্ড নিয়ে আসতে বলেন। 

তিনি আরও বলেন, আমিতো এই এরিয়ায় সাড়ে ৩টার আগে আসিনি। তাহলে আমার ভোট কীভাবে আরেকজন দেয়?

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage