প্রমাণ দেখালেন শিবিরের প্যানেল

জামায়াত নয়, জাকসুর ব্যালট ছাপানোর কোম্পানি বিএনপি সমর্থিত মালিকের

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
শিবির প্যানেলের সংবাদ সম্মেলন

শিবির প্যানেলের সংবাদ সম্মেলন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে ব্যালট ও ওএমআর মেশিন কিনেছে প্রশাসন। ওই প্রতিষ্ঠানের ব্যালট পেপারেই এখন ভোট হচ্ছে। তিনি এতে কারচুপির আশঙ্কা করছেন।

তবে এসব ব্যালট ও ওএমআর মেশিন কেনা হয়েছে রাজধানীর কারওয়ান বাজারস্থ বিএনপি সমর্থিত মালিকের একটি প্রতিষ্ঠান থেকে। এই প্রমাণ দেখিয়েছেন জাকসুর শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই প্রমাণ দেখান তিনি।

এ সময় মাজহারুল ইসলাম বলেন, ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের যে ব্যালট তা কেনা হয়েছে জামায়াত সমর্থিত মালিকের প্রতিষ্ঠান থেকে। তবে এইচআর সফট বিডি যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলে রকমানুর জামান রনি। যার ফেসবুক পোস্টে খালেদা জিয়া ছবি রয়েছে।

বিস্তারিত আসছে...

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬