ঢাবি হল সংসদ

শীর্ষ ৫৪ পদের মধ্যে ছাত্রদলের একমাত্র জয় জগন্নাথ হলে

১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ PM
ছাত্রদল সমর্থিত জগন্নাথ হলের ভিপি

ছাত্রদল সমর্থিত জগন্নাথ হলের ভিপি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের শীর্ষ ৫৪ পদের মধ্যে একটিতে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। শুধু জগন্নাথ হলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্রার্থী পল্লব চন্দ্র বর্মন। তিনি ৯১৮ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন।  

এবারের হল সংসদ নির্বাচনে ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। তবে তারা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছে। এসব স্বতন্ত্র প্রার্থীর বেশিরভাগকেই সমর্থন দিয়েছে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ ছাড়া জগন্নাথ হলে ‘শহীদ জগৎজ্যোতি ব্রিগেড’ নামে একটি প্যানেল দিয়েছে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার–মাঈন গ্রুপ।

হল সংসদে শীর্ষ তিন পদে জয় পেয়েছেন যারা:

রোকেয়া হলের ভিপি ফাতেমাতুল জান্নাত ইমা (৯৪১ ভোট), জিএস সিনথিয়া মেহরিন সকাল (১৯৬১) এবং এজিএস হয়েছেন আদিবা সায়মা খান (১৬৫৬)। কবি সুফিয়া কামাল হলের ভিপি সানজানা আক্তার চৌধুরী (১২২০), জিএস মোছা. রুকু খাতুন (১২৪৯) এবং এজিএস শিমু আক্তার (১৬৫৫)। শামসুন নাহার হলে ভিপি কুররাতুল আইন কানিজ (১০৪৬), জিএস সামিয়া মাসুদ মম (১৫৯০) এবং এজিএস নূরে জান্নাত সুজানা (১১০৩)।

কুয়েত মৈত্রী হলের ভিপি রাফিয়া রেহনুমা (৭৭১), জিএস নিশিতা জামান নিহা (৭২২) এবং এজিএস তানজিনা তাম্মিম হাপসা (৫৪৮)। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা (৫১৮), জিএস মিফতাহুল জান্নাত (৭৬৫) এবং এজিএস রূপা আক্তার (৭৪০)।

ছেলেদের মাস্টারদা সূর্য সেন হলের ভিপি আজিজুল হক (৬৯২), জিএস মোখলেছুর রহমান (৪৮২) এবং এজিএস রিয়াজ উদ্দীন সাকিব (৩৮৮); মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপি মো. মহিউদ্দিন (৪৬১), জিএস আসিফ ইমাম (৪২৪) এবং এজিএস মো. ফোজায়েল আহমাদ (৪৫০); বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিপি মো. মুসলিমুর রহমান (৬০৮), জিএস আহমেদ আল সাবাহ (৪০৫) এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহির (৬১৩); কবি জসীমউদ্‌দীন হলে ভিপি মুহাম্মদ ওসমান গনী (৫৭৮), জিএস মাসুম আব্দুল্লাহ (৩৪৪) এবং এজিএস হিজবুল্লাহ আল হিজুল (৩৬৯)।

আবাসিক হলগুলোতে বিজয়ী প্রার্থীদের বেশিরভাগ স্বতন্ত্র হলেও তাদের প্রতি রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রকাশ্য ও অপ্রকাশ্য সমর্থন ছিল। এই সমর্থন তাদের জয়ী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলেও মনে করেন অনেকে।

বিজয় একাত্তর হলে ভিপি হাসান আল বান্নাহ (৬৭৩), জিএস আশিক বিল্লাহ (৮৯৫) এবং এজিএস ইমরান হোসেন (৫৪৭); স্যার এ এফ রহমান হলে ভিপি রফিকুল ইসলাম রফিক (৪৬১), জিএস হাবিবুল্লাহ হাবিব (৩৬৯) এবং এজিএস আব্দুল্লাহ আল জুবায়ের (৩২৯); হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি ছাদিক হোসেন (৪৪৯), জিএস রাফিদ হাসান সাফওয়ান (৬৪৫) এবং এজিএস মোহাম্মদ আবদুল মজিদ (৪১৬); সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি জায়েদুল হক (২৫৪), জিএস সাদমান আব্দুল্লাহ (১৬৬) এবং এজিএস শাহিন আলম (১০২)।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি আহসান হাবিব ইমরোজ (৭৮৩), জিএস খালেদ হাসান (৮৩০) এবং এজিএস ফারহাজ বিন নূর নিশান (৪৫৫); ফজলুল হক মুসলিম হলে ভিপি খন্দকার মো. আবু নাঈম (৬৪১), জিএস ইমামুল হাসান (৫৬৮) এবং এজিএস মহসিন উদ্দিন শাফি (৫৭১); অমর একুশে হলে ভিপি রবিউল ইসলাম (৪৮৫), জিএস মো. রবিউল ইসলাম (৩৭১) এবং এজিএস ওবায়দুর রহমান হাসিব (৫৩৫); শহীদুল্লাহ্ হলে ভিপি তারেকুল ইসলাম (৭১০), জিএস তাওকীর হাসান (৫৬৫) এবং এজিএস ইব্রাহিম শিকার (৬৫৭); জগন্নাথ হলে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পল্লব চন্দ্র বর্মন (৯১৮), স্বতন্ত্র জিএস পদে সুদীপ্ত প্রামাণিক (৮৪৬) এবং এজিএস পদে জয়ী হয়েছেন দ্বীপজয় সরকার দীপ্ত (৭৭৩)। 

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন দিবাগত রাতে সব হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। 

 

মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের দুই পেনাল্টি দাবি কেন নাকচ করলেন রেফারি ও ভিএআর? যা …
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence