ছাত্রদলসহ কয়েকটি সংগঠন আচরণবিধি লঙ্ঘন করছে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি বলেন, ১০০ গজের ভেতরে স্লিপ ও লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ছাত্রদলসহ অনেক সংগঠনের প্রার্থী সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে স্লিপ ও লিফলেট বিতরণ করছেন। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।

সাদিকে বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ জোটের প্রার্থীদের ওপর আস্থা রাখছে। সেটা তাঁরা ঘোষণা দিচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে সব প্রার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বলতে চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হতে যাচ্ছে। জুলাই শহিদের যে আঙ্খকা সেই আঙ্খকার একটি বিশ্বিবদ্যালয় পেতে যাচ্ছি। সে জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য বলছি। নির্বাচন কমিশনকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। সকাল থেকে বিভিন্ন জায়গায় আচরণবিধী লঙ্ঘন করতে দেখতে পাচ্ছি। ১০০ মিটারের মধ্যে কোনো রকম সিল্প বিতরণ করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলসহ আরও কিছু সংগঠন সেই নিয়ম মানছে না। তারা ১০০ মিটারের মধ্যে সিল্প দিচ্ছে। এবং ভেতরেও প্রবেশ করছে। এখানে দায়িত্বশীল আচরণ করার দরকার এবং নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়া দরকার। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুরোধ করবো আপনারা ভোট দিতে আসেন। আমরা চাই শতভাগ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসুক। তাঁরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেক। সেক্ষেত্রে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ জোটের ওপর আস্থা রাখবে। আমাদের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।

সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ছাত্র সংগঠনকে যেতে বাড়তি সুবিধা দেওয়া না হয়। সবাই যাতে সমান অধিকার পায় তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9