জাবি ছাত্রীকে ধাক্কা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ও মুচলেকায় ছাড়া পেল আটক ২৮ বাস

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ PM
আটক করা বাস

আটক করা বাস © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেন। পরে পরিবহন মালিকপক্ষ লিখিত মুচলেকা ও ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসাবাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করলে আটক বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে  পরিবহন মালিকপক্ষের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, পরিবহন মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া চিকিৎসাবাবদ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে বাসের মালিকপক্ষ। 

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে গেলে হেলপার তাকে ওঠাতে চাননি। জোর করে বাসে ওঠার পর চালক ও বাসের হেলপার তাকে গালিগালাজ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ডেইরি গেটে নামার সময় ওই হেলপার তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।

ঘটনার পর সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়।এরপর ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬