জাকসু নির্বাচন

৩ দিন বন্ধ থাকবে জাবির সব পরীক্ষা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তিন দিন সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। তবে ৯ সেপ্টেম্বর ক্লাস থাকলেও বাকি দুই দিন তা বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সব পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস যথারীতি চলমান থাকবে। তবে ১০ ও ১১ সেপ্টেম্বর ক্লাস ও সব পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে ১২ ও ১৩ সেপ্টেম্বর উইকেন্ড, ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও সব পরীক্ষা স্থগিত থাকবে।

এই বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে জাকসু নির্বাচনের দিন পর্যন্ত নতুন করে কোনো পর্বের অথবা সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন নির্ধারণ না করার জন্য সব পরীক্ষা কমিটিকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আগামী ১১ সেপ্টেম্বর দীর্ঘ ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ট্যাগ: জাবি
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬