চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকায় সহকারী প্রক্টরসহ দুই শিক্ষক

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
চাকসু নির্বাচন

চাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ ও আরেক সহকারী অধ্যাপক রন্টু দাশ। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছে নুরুল হামিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তবে তাঁর নাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটার তালিকাতেও দেখা গেছে। এই তালিকায় একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক রন্টু দাশও রয়েছেন। অথচ ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষকদের ভোটার হওয়ার কথা নয়।

শুধু তা–ই নয়; শহীদ ফরহাদ হোসেন হলটি ছাত্রদের জন্য হলেও, এই হলের ভোটার তালিকায় পাঁচ ছাত্রীর নাম রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। 

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘ভুল থাকতে পারে ভেবেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যে দুই শিক্ষকের নাম এসেছে, তাদের এ তালিকা থেকে বাদ দেওয়া হবে। নাম নিয়ে আপত্তি থাকলে শিক্ষার্থীকে নিজ বিভাগের আবেদন করতে হবে। এই আবেদনের কপি নির্বাচন কমিশনে দেখালে তা সংশোধন করে দেওয়া হবে।’

এর আগে,  সোমবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তালিকার বিষয়ে শিক্ষার্থীদের আপত্তি গ্রহণ করা হবে। পরে ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬