ডাকসু নিয়ে আজ কিংবা কালই আইনী পদক্ষেপ

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM
শিশির মনির

শিশির মনির © ফাইল ছবি

ডাকসু আজ কিংবা কালই আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আজ ডাকসু স্থগিত হওয়া ইস্যুতে সাংবাদিকদের ব্রিফকালে এই কথা বলেন তিনি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে, এই স্থগিতাদেশ কল্যাণকর নয়; বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই তার আইনজীবীদের বিষয়টি নিয়ে আইনী পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন। আশা করি আজ-কালের মধ্যেই পদক্ষেপ দেখতে পাবেন।

এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ স্থগিত আদেশ দেওয়া হয়েছে। 

ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এই নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। তবে কীসের ভিত্তিতে স্থগিত করা হয়েছে তা আমরা আনুষ্ঠানিকভাবে এখনও জানি না। তাছাড়া কীসের ভিত্তিতে রিট হয়েছে তাও কমিশন অবগতত নন। আনুষ্ঠানিকভাবে জানার পর কমিশন এ বিষয়ে মন্তব্য করবেন বলে তিনি জানান। এ বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬