চবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার (৩০ আগস্ট) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রো-ভিসি একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, ‘আগামীকাল সকল পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।’

এর আগে এক প্রেসব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, হামলার ঘটনায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাইলেও, হাটহাজারী থানা থেকে কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি। প্রশাসনিক এই ব্যর্থতায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চার থেকে পাঁচবার টেলিফোনে কথা বলে ক্যাম্পাসের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

প্রসঙ্গত,  প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে এতে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত ৭০-৮০ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। 

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়রা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা প্রধান ফটকে বিক্ষোভ শুরু করে হামলাকারীদের বিচার দাবি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করলেও স্থানীয়রা উত্তেজিত হয়ে ফের হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চবির আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। 

ট্যাগ: চবি
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬