নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম

২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৮:২৫ PM
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনেই প্রচারণা বোর্ড ভেঙে দেওয়ায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবু সাদিক কায়েম। 

তিনি বলছেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। কেবল তাই নয়, নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে।

‘‘অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হবে।’’

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট)। এদিন সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রচার-প্রচারণা প্রথম দিনেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেস্টুন ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে চারুকলা অনুষদে এই ঘটনা ঘটেছে।

পরে বিকেলে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ফেসবুকের এক পোস্টে এই সন্দেহ প্রকাশ করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬