ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ

২৬ আগস্ট ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পোস্টার ফেলে দেওয়া হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পোস্টার ফেলে দেওয়া হয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার প্রথম দিনেই শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল থেকে শুরু হয় নির্বাচনী প্রচার। এরই অংশ হিসেবে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে চারুকলা ইনস্টিটিউটে অস্থায়ীভাবে একটি ব্যানার স্থাপন করা হয়। তবে স্থাপনের কিছুক্ষণ পরই দুইজন অজ্ঞাত যুবক এসে সেটি ফেলে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনার বিষয়ে চারুকলা অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কারা এ কাজ করেছে, শনাক্তের চেষ্টা করছি। যারাই করেছে, তারা অবশ্যই অন্যায় করেছে। আমি বলব, তারা যেন ব্যানারটি আবার ঠিক করে দেয়।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো প্রার্থী এই ঘটনায় আইনি সহায়তা চায়, তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। নির্বাচন কমিশন আমাদের ব্যবস্থা নিতে বললে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬