প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি, প্রশাসনিক ভবনে তালা

১৯ আগস্ট ২০২৫, ০১:৩৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি

প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং বৈষম্য দূরীকরণসহ ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও হলের কক্ষে তালা ঝুলিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা নিয়াজ উদ্দিন বলেন, আমরা আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি সকল প্রকারের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার জন্য। আমরা এর জন্য আট দফা দাবি তুলে ধরেছি। আমরা আসা করছি প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নেবে। তারা যদি আমাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা সম্মিলিতভাবে এই অবস্থান কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতর করব। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অচল করে দেবো। আমাদের কর্মসূচি অফিস বন্ধ না হওয়া পর্যন্ত চলতে থাকবে।

অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। বহু বছর ধরে পাওয়া প্রাতিষ্ঠানিক সুবিধা কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। এই দাবি আদায়ের লক্ষ্যে আজ পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি মনে করে আমাদের ন্যায্য অধিকার হরণ করা যাবে, তবে তারা আসলে বোকার সর্গে বসবাস করছেন।

তিনি আরও বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা দ্রুত ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬