ডাকসু নির্বাচন

২৮ পদের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি

১৮ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
কথা বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন

কথা বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪৯টি ফরম বিক্রি করা হয়। তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। মনোনয়ন ফরম ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪২টি ফরম দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আগামীকাল মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পর বলা যাবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে। কেননা ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী কোন পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সেখানে তা উল্লেখ থাকবে।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা তিনটা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

সংশোধনী:
বিকেল সাড়ে ৫টার দিকে মোট ৫২১টি মনোনয়ন ফরম বিক্রির কথা বলেছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের পুনরায় ফরম গণনার জন্য আরেকটু সময় চান। পরে ৬টার দিকে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। ফলে এই প্রতিবেদনে সংখ্যাটি সংশোধন করা হয়েছে।

 

পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আটকে আছে কোথায়?
  • ১৭ জুলাই ২০২৬
টেনিস খেলোয়াড়দের সাধারণ ইনজুরি প্রতিরোধে ঘরোয়া টোটকা
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালের ভেন্যুতে যাবার পথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা
  • ১৭ জুলাই ২০২৬
আওয়ামী লীগের হামলায় ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আহত, সাবেক…
  • ১৭ জুলাই ২০২৬
মার্কিন হামলায় ইরানের পাঁচ সেতুতে আঘাতের দাবি
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু, শিল্পখাত-একাড…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence