‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল ঘোষণা করল ছাত্র অধিকার পরিষদ, লড়বেন যারা

১৮ আগস্ট ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:০৮ PM
প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ

প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী হয়েছেন বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েছেন সাবিনা ইয়াসমিন। একইসঙ্গে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তাদের প্যানেলের নাম ‘ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান হলো- ‘ভোট ফর চেঞ্জ’।

এছাড়া প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন স্থান পেয়েছেন।

ঘোষিত প্যানেলে সদস্য হিসেবে আছেন, রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক, মাহতাপ ইসলাম। 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদী, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬