ঢাবিতে ‌‘কালচারাল ফ্যাস্টিদের’ ছবিতে জুতা নিক্ষেপ, কারা আছেন এই তালিকায়?

১৬ আগস্ট ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM
‘কালচারাল ফ্যাসিস্টদের’ তালিকা

‘কালচারাল ফ্যাসিস্টদের’ তালিকা © সংগৃহীত

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের শিকার হয়েছেন দেশের অনেক জনপ্রিয় সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ। তাদেরকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

এ আয়োজন সংবলিত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন’ লেখা রয়েছে। এই তালিকায় ৩০ জন সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গের নাম রয়েছে।

এই আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

এই তালিকায় রয়েছে, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন প্রমুখ।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬