জুলাই আন্দোলনে ক্যাম্পাসে রক্তাক্ত সেই তন্বী ডাকসুতে লড়বেন

১৪ আগস্ট ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM
জুলাই আহত সানজিদা আহমেদ তন্বী

জুলাই আহত সানজিদা আহমেদ তন্বী © সংগৃহীত

জুলাই আন্দোলনে আহত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সানজিদা আহমেদ তন্বী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তন্বী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ‘আমার নাম সানজিদা আহমেদ তন্বী। অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন, আবার অনেকের কাছে অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে, ১৫ জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি। এরপর অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ।’

আরও পড়ুন: ডাকসু নিবার্চনে প্যানেল নিয়ে যা বলেলেন শিবির সভাপতি

তন্বী জানান, ‘নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা ও ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি আরও জানান, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬