ভোটার তালিকা থেকেই বাদ পড়ছেন ডাকসুর ভিপি হতে চাওয়া ছাত্রলীগের সিজার

১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৪:২২ PM
জুলিয়াস সিজার তালুকদার

জুলিয়াস সিজার তালুকদার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র তুলেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন তিনি এই পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

২০১৯ সালে নিষিদ্ধ ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদের জয়ী হওয়া এই নেতা বর্তমানে ডাকসুতে নির্বাচন করা নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এমনকি বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। এ অবস্থায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে বাদ দিতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন কাছে চিঠি দিয়েছেন ওই হলের রিটার্নিং অফিসার ও আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ।

চিঠির অনুলিপি ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কাছেও দেওয়া হয়েছে। বিকেলে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে সাইফুদ্দীন আহমেদ বলেন, হল প্রভোস্টের পক্ষে ওই হলের রিটার্নিং অফিসার থেকে দেওয়া একটি চিঠি আমিও পেয়েছি। তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ওই চিঠিতে বলা হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশানের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালীন শিক্ষার্থী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি পাওয়া গেছে। এ অবস্থায় ডাকসু ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

তবে ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয়ে জুলিয়াস সিজার তালুকদার বলেন, ২০১৯ সালের পর আমি আর ছাত্রলীগের সঙ্গে জড়িত নেই। এরপর স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করি এবং সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করি। তবে তার আগে ২০১৭ সালে হলের ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম।

পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়ে জুমের ধান কাটার হিড়িক, ব্যস্ত জুম চাষিরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গী যাওয়ার চেষ্টা কিশোরের, অত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ, প্রজ্ঞাপন জারি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীর জুলাই হত্যা মামলায় আসামী ঢামেক পরিচালক, আইনজীবী…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9