ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষার হলে মোবাইল নিয়ে নকল, হাতেনাতে ধরা গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতা

১০ আগস্ট ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
নাইমুর রহমান রিদম

নাইমুর রহমান রিদম © টিডিসি সম্পাদিত

মোবাইল নিয়ে পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক নেতা। তার নাম নাইমুর রহমান রিদম। তিনি সংগঠনটির ঢাবি শাখার ক্রীড়া সেলের সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

গত ২৬ জুলাই আরবি বিভাগের চতুর্থ সেমিস্টারের ২০৬ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষায় নকল করার সময় তাকে হাতেনাতে ধরেন পরীক্ষার দায়িত্ব পালন করা পরিদর্শক। রবিবার (১০ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই চতুর্থ সেমিস্টারের ২০৬ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষায় নকল করার সময় তাকে পরিদর্শক হাতেনাতে ধরেন। তার সহপাঠীরা জানান, রিদম মোবাইল ব্যবহার করে উত্তর লিখছিলেন। এসময় পরিদর্শক তার কাছ থেকে মোবাইল ও উত্তরপত্র জব্দ করেন।

আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের এহসানুল হক বলেন, বিষয়টি আমরা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠিয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানায়, নকলের প্রমাণ পাওয়ার পর শৃঙ্খলা কমিটি তার কাছ থেকে প্রাপ্ত মোবাইল ও খাতা জব্দ করেছে। এ ধরনের অপরাধে সাধারণত পরীক্ষায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। শৃঙ্খলা কমিটির জরুরি সভা শেষে তার বিরুদ্ধে শাস্তির ঘোষণা আসতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এই নেতা বলেন, খাতা বাজেয়াপ্ত হয়েছিল। তবে ফোন ব্যবহার করে নকল করার ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, রিদমের বিরুদ্ধে রিদমের খাতা বাজেয়াপ্তের বিষয়ে একটি অভিযোগ এসেছে। অভিযোগের প্রেক্ষিতে গঠন করা বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9