জাবি ছাত্রদলের সদ্য ঘোষিত মওলানা ভাসানী হলের কমিটি বিলুপ্ত ঘোষণা

১০ আগস্ট ২০২৫, ১০:২৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
জাবি ও ছাত্রদলের লোগো

জাবি ও ছাত্রদলের লোগো © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত মওলানা ভাসানী হলের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবুর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

রবিবার (১০ আগস্ট) সকালে জাবি শাখার  সহদপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক ভাসানী হল শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল। অতি শীঘ্রই নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হবে।'

এর আগে গত ৮ আগস্ট জাবি শাখা ছাত্রদল ১৭ টি হল ও একটি অনুষদে কমিটি ঘোষণা করে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬