ঢাবিতে ‘সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস’ বিষয়ক সেমিনার

০৭ আগস্ট ২০২৫, ০১:২১ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫ AM
ঢাবিতে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার

ঢাবিতে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাবির হাজারীবাগ ক্যাম্পাসের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এন্ড টেকনোলোজির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই সেমিনার।     

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী বাবলী আক্তার মনা সেমিনারে সঞ্চালনা করেন।

ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ব্যতিক্রমী উদ্যোগ আমরা সাধুবাদ জানাই, আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ এবং নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি। আশা করি তারা এই সেমিনারের মাধ্যমে সুস্থতা এবং নিরাপত্তার প্রতি যত্নবান হবে।

সেমিনারটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। ‘সেলফ ডিফেন্স’ সেশনে প্রশিক্ষণ দেন ‘জেকে কমব্যাট অ্যাকাডেমির’ প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা আরমান হোসেন ও সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নে গোল্ড মেডেলিস্ট তাইম হাওলাদার।

‘নিউট্রিশন ও ফিটনেস’ সেশনে বক্তব্য রাখেন নিউট্রিশনিস্ট ও হেলথ কনসালট্যান্ট সুমাইয়া শিলা। ‘অ্যাথলেটিক মোটিভেশনাল’ সেশনে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আরিফুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে ক্লাবের সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেমিনার শেষে দেওয়া হয়েছে সার্টিফিকেট।  

আরমান হোসেন বলেন, মেয়েদের ৫টি হলে ৭দিন করে এবং মল চত্বরে ১৪ দিনের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া ইতঃপূর্বে টিএসসিতে ২৬ জুলাই ৫শতাধিক শিক্ষার্থী নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীতে প্রশাসনের সহযোগিতা পেলে এই কার্যক্রম বিস্তৃত হবে বলে আশাবাদী।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9